ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে কর্মস্থল থেকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে তাঁর কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার আইন মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বলছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।