ঢাকার সেরা ২০ প্রতিষ্ঠান
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে ঢাকা বোর্ডে প্রথম হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এক হাজার ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ১১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন।দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের অংশ নেওয়া এক হাজার ৩২৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৩২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২২ জন।তৃতীয় স্থানে রয়েছে মনিপুর উচ্চবিদ্যায়ল। এ স্কুল থেকে মোট এক হাজার ১৮৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক হাজার ১৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন।চতুর্থ স্থানে থাকা মতিঝিল মডেল হাইস্কুলের এক হাজার ৩৭৮ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৬৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।ডেমরার এ কে হাইস্কুলের এক হাজার ১৯৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ১৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। বিদ্যালয়ের অবস্থান পঞ্চম। ষষ্ঠ স্থানে থাকা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।সপ্তম স্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ বিদ্যালয়ের ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন।অষ্টম স্থানে থাকা উত্তরা হাইস্কুল থেকে ৬৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।নবম স্থানে রয়েছে ডেমরার শামসুল হক খান হাইস্কুল। এ বিদ্যালয়ের ৬৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।দশম হয়েছে মিরপুর বাংলা হাইস্কুল থেকে ৮৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮০৮ জন। জিপিএ-৫ পেয়েছে নয়জন।ময়মনসিংহের বিদ্যাময়ী গার্লস হাইস্কুল দখল করে নিয়েছে ১১তম স্থান। এ স্কুলের ৩০৯ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। তালিকায় ১২ নম্বর অবস্থানে রয়েছে হলি ক্রস গার্লস হাইস্কুল। এই স্কুলের ১৯৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন।১৩ নম্বর জায়গাটি দখলে নিয়েছে উত্তরার মাইলস্টোন কলেজ। ৬৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের জায়গা হয়েছে ১৪ নম্বরে। এই প্রতিষ্ঠানের ৩৮৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।১৫তম স্থানে রয়েছে সেন্ট জোসেফ হাইস্কুল। স্কুলের ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। মতিঝিল গভ. বয়েজ হাইস্কুল থেকে ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। তালিকায় এ স্কুলের অবস্থান ১৬ নম্বরে। ১৭ নম্বরে আছে ময়মনসিংহ জিলা স্কুল। এই স্কুলের ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। ১৮ নম্বরে রয়েছে ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুল। ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।বাড্ডা আলাতুন্নেসা হাইস্কুল থেকে ৭১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। এ বিদ্যালয়ের জায়গা হয়েছে সেরাদের তালিকার ১৯ নম্বরে।সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় সবশেষে আছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি। এই বিদ্যালয়ের ৫৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।