ঢাকাসহ কয়েকটি স্থানে ভূকম্পন অনুভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার রাত ১০টা ২৫ মিনিটে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্পটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া ও পিরোজপুরে আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়, ভূমিকম্পের উত্পত্তিস্থল রাজধানীর আগারগাঁওয়ের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬৮১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে। এতে তাত্ক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।