ঢাকাসহ কয়েকটি স্থানে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল শনিবার মাঝারি মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। খবর ইউএনবির।রাত ১০টা ৪১ মিনিটে ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ফলে সৃষ্ট ঝাঁকুনিতে চট্টগ্রামে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরার খবর পাওয়া গেছে। তবে এর ফলে দেশের কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।ঢাকা আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমারের একটি স্থানে।ঢাকার বাইরে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বান্দরবান, খুলনা, পটুয়াখালী ও রাজশাহীতেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসব স্থানে ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।