ঢাকাসহ ছয় জেলায় নতুন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার ডিসি করা হয়েছে কুমিল্লার বর্তমান ডিসি তোফাজ্জল হোসেন মিয়াকে। আর ঢাকার ডিসি শেখ ইউসুফ হারুনকে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।

অন্য পাঁচ জেলার মধ্যে নরসিংদীর ডিসি করা হয়েছে ফরিদপুরের ডিসি আবু হেনা মোরশেদ জামানকে। ফরিদপুরে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি সরদার সরাফত আলী ও কুমিল্লার নতুন ডিসি হয়েছেন রাজবাড়ীর ডিসি মো. হাসানুজ্জামান।

রাজবাড়ীর ডিসি হচ্ছেন আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্ট হেলথ সেক্টরের উপপরিচালক রফিকুল ইসলাম খান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবির।

অন্যদিকে, নরসিংদীর বর্তমান ডিসি ওবায়দুল আজমকে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।