ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার বেলা ১টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পটি মৃদু বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেরপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানা গেছে।