ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৪। খবর বাসসের।আবহাওয়া অফিস জানায়, গতকাল সকাল নয়টা ৪৪ মিনিট ২৮ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৪ কিলোমিটার পূর্বে ব্রাহ্মণবাড়িয়া-ভারতের ত্রিপুরা সীমান্ত এলাকায়। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।