ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাতে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১০টা ২০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়৷ ভারতের বিভিন্ন অংশেও ভূমিকম্প অনুভূত হয়৷ তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢাকা থেকে ৬৮১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের ৪০ কিলোমিটার গভীরে৷ উৎসস্থলে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরিতে ভূমিকম্পটি ধরা পড়ে।