ঢাকায় অপহূত ছাত্রী মিঠাপুকুরে উদ্ধার, গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে র্যাব ও পুলিশ রংপুরের মিঠাপুকুর থেকে গত সোমবার ১১ জনকে গ্রেপ্তার করেছে। অপহূত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।র্যাব-৫ রংপুর ক্যাম্প সূত্র জানায়, ঢাকার গোপীবাগ এলাকার ওই ছাত্রী ১৪ জানুয়ারি সন্ধ্যায় দোকানে কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা ঢাকার মতিঝিল থানায় একটি মামলা করেন।রংপুর র্যাবের সদস্যরা সোমবার রাতে মিঠাপুকুরের বিভিন্ন এলাকায় হানা দেয়। এ সময় ভাগ্নি ইউনিয়নের বেনীপুকুর গ্রামের আবদুল হালিম মিয়ার বাসা থেকেং ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বিভিন্ন স্থানে র্যাব অভিযান চালিয়ে ওই ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে জেলখানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।