ঢাকায় অপহূত স্কুলছাত্রী চুয়াডাঙ্গায় উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাসাবো দক্ষিণগাঁও এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে (৮) অপহরণের চার দিন পর গত সোমবার রাতে তাকে চুয়াডাঙ্গা শহরের নূরনগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের অভিযোগে এ সময় নূর ইসলাম (৪০) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া ওই ছাত্রী জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ছুটি শেষে সে বাড়ি ফিরছিল। ওই সময় পূর্বপরিচিত নূর ইসলাম তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অপহরণ করে। এরপর তাকে টানা চার দিন ঢাকার মাদারটেক, বগুড়ার সান্তাহার ও রানীনগরে আটকে রাখা হয়।