ঢাকা শহরে রাজউকের অনুমোদনবিহীন অবৈধ ভবনের সংখ্যা চার হাজার ৯৭টি। এই তালিকায় নামীদামি আবাসন প্রতিষ্ঠানের একাধিক ভবন রয়েছে। একাধিক সরকারি প্রতিষ্ঠানের ভবনও আছে।
গতকাল রোববার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ কে রহমতুল্লাহর এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি অবৈধ ভবনের মালিকের নাম-ঠিকানাসহ ভবনের তালিকা প্রকাশ করেন।
মোশাররফ হোসেন বলেন, রাজউক নিয়মিতভাবে অবৈধ স্থাপনা অপসারণ করে থাকে, যা এখনো অব্যাহত আছে।
অবৈধ ভবনের নামের তালিকায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে রয়েছে: মীর কাশেম আলী কেয়ারী লিমিটেড (বায়তুল আমান হাউজিং এলাকায় দুটি ভবন), নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (ধানমন্ডি), সাংসদ এনামুল হকের এনা প্রপার্টিজ (সেন্ট্রাল রোড), শেলেটক্ ডেভেলপমেন্ট, (পরীবাগ), ট্রপিক্যাল হোমস (গার্ডেন রোড), ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ (বসুন্ধরা আবাসিক এলাকায় বেশ কয়েকটি প্লট), নাভানা রিয়েল এস্টেট (বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক প্লট), নাভানা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন (গুলশান), র্যাংগস প্রপার্টিজ (গুলশান ও বনানী), কনকর্ড কনসোর্টিয়াম (গুলশান), সুবাস্তু ডেভেলপমেন্ট (বনানীতে একাধিক ভবন), নাভানা রিয়েল এস্টেট (বনানী), নগর হোমস (বনানী), আমিন মোহাম্মদ ফাউন্ডেশন (নর্দা), শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল (গুলশান-২), আমিন মোহাম্মদ ফাউন্ডেশন (উত্তরায় একাধিক ভবন), এনা প্রপার্টিজ (উত্তরা), নাভানা রিয়েল এস্টেট (উত্তরায় একাধিক ভবন), ট্রপিক্যাল হোমস (উত্তরা), রূপনগর রিয়েল এস্টেট (উত্তরা), কনকর্ড ইঞ্জিনিয়ার্স (রোকেয়া সরণি), আইডিডিএল (রোকেয়া সরণি), হাইপেরিয়ন ডেভেলপার (মিরপুরে বেশ কয়েকটি ভবন), রূপায়ণ হাউজিং (বসুন্ধরা ও ধানমন্ডিতে), স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিডেট (মিরপুর), পিসি কালচার হাউজিংয়ের একাধিক ভবন (মোহাম্মদপুর), মিশন ডেভেলপার ফারইস্ট হাউজিং (মিরপুর), এনা প্রপার্টিজ (পিসি কালচার হাউজিং), উদয়ন ডেভেলপার (মিরপুর), মজুমদার ডেভেলপারের একাধিক ভবন (কাফরুল), বিডিডিএল (উত্তরা), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (আফতাবনগর), ডমিনো ডেভেলপমেন্ট (মগবাজার, সিদ্ধেশ্বরী, ইস্কাটন, উত্তরাসহ অন্যান্য এলাকায় বেশ কিছু ভবন), এএনজেড প্রপার্টিজ (উত্তরা ও বনানী), নগর বিল্ডার্স হোমস (উত্তরা), শেলেটক্ (গুলশান), গ্রিনডেল্টা হাউজিং (মোহাম্মদপুর), মোহাম্মদীয়া ডেভেলপার (মোহাম্মদপুর), ইউনিয়ন ডেভেলপার (শুক্রাবাদ), ইস্টার্ন হাউজিং (নিকেতন, গুলশান), ক্রিসেন্ট হোল্ডিং (নয়াটোলা, মগবাজার), বিটিআই (বনানী), ডিসেন্ট ডেভেলপার্স (পান্থপথ), সাউদার্ন সিএনজি ওয়ার্কশপ (তেজগাঁও), যমুনা অয়েল (কারওয়ান বাজার), গ্রামীণফোন (বসুন্ধরা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর (জনসংখ্যা ভবন, আজিমপুর), ঢাকা সিটি করপোরেশনের সিটি সেন্টার (মতিঝিল), রেড ক্রিসেন্ট সোসাইটি (মতিঝিল), ঢাকা সিটি করপোরেশন অফিস (দিলকুশা), জাতীয় শ্যুটিং ফেডারেশন (গুলশান), নিটল গ্রুপ (মগবাজার), আদ্-দ্বীন হাসপাতাল (মগবাজার), স্টার কাবাব (ধানমন্ডি-২), ডেল্টা লাইফ ইনস্যুরেন্স (গুলশান), পদ্মা ফেব্রিকস (তেজগাঁও), সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের ভবন (বনানী), ফজলুল হক মিলনের ভবন (বনানী) এবং এইচ বি এম ইকবালের ভবন (গুলশান অ্যাভিনিউ)।