ঢাকায় অস্ত্র-গুলিসহ তিনজন গ্রেপ্তার
গুলি করে পালানোর সময় গতকাল বৃহস্পতিবার সকালে দুই সন্ত্রাসীকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে রাজধানীর সবুজবাগ থানার পুলিশ। অপরদিকে শেখেরটেক থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।সবুজবাগ থেকে গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: কাওসার আহমেদ (২৮) ও কমল বিশ্বাস ওরফে শাওন (৩০)। তাঁদের কাছ থেকে তিনটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার ও একটি মোটরসাইকেল আটক করা হয়।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, ওই দুই সন্ত্রাসী ডেমরার আমুলিয়ায় পারভেজ নামে এক ব্যক্তিকে গুলি করে সবুজবাগ হয়ে পালাচ্ছিলেন। সেই খবর পেয়ে ডেমরা-সবুজবাগ পথে ওত পেতে থাকে পুলিশ। বেলা পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় নন্দীপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা পেশাদার সন্ত্রাসী। মগবাজারের নয়াটোলায় থাকেন, ওই এলাকাতেই তাঁদের আড্ডা। ডেমরায় মাছের খামার নিয়ে দ্বন্দ্বে তাঁরা পারভেজকে গুলি করেছেন। তাঁদের সঙ্গে আরও লোক ছিলেন। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ডেমরা থানায় অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।