প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে গতকাল মঙ্গলবার ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রংপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফীজ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।