ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবিংশ: চিনুয়া আচেবের তৃতীয় উপন্যাস অ্যারৌ অব গড-এর ৫০ বছর পূর্তি, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশচন্দ্র মজুমদার মিলনায়তনে।
বাংলাদেশ মহিলা পরিষদ: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ১৪ পালন উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় সভা, বেলা তিনটায়, সিরডাপ মিলনায়তনে।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার আন্দোলনকারী: সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে যাত্রা।
অ্যাকশনএইড: অসাম আর্টিস্ট, চিলড্রেনস আর্ট এক্সিভিশন, বিকেল সাড়ে চারটায়, ধানমন্ডির রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড কালচারে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন: হেমন্ত মেলা ১৪২১, বেলা সাড়ে ১১টায়, বিসিক ভবনের নিচতলা ও দোতলায়।
বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন: পাস করার পর প্র্যাকটিস রেজিস্ট্রেশন ও ভর্তি স্থগিত প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, সকাল ১০টায়।