ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানভাস অব বাংলাদেশ: কাইয়ুম চৌধুরীর স্মরণসভা, বেলা ১১টায়, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম: চেয়ারম্যানদের সম্মানজনক পদমর্যাদা নির্ধারণসহ আট দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বিশ্বসাহিত্য কেন্দ্র ও ব্রাক ব্যাংক: বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন, বেলা সাড়ে ১১টায়, বিশ্বসাহিত্য কেন্দ্রে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ: দুর্নীতিবিরোধী তরুণদের মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে।
ফ্রি থিংকারস ফোরাম: ‘সার্ক: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বিকেল সাড়ে তিনটায়, প্রেসক্লাবে।