ঢাকায় আজ
ওয়ান্ডার্স মিডিয়া: মুক্তিযুদ্ধের বিজয়মঞ্চের পঞ্চম দিন, বিকেল সাড়ে চারটায়, সোহরাওয়ার্দী উদ্যানে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: সুন্দরবন রক্ষায় সাত দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি, বেলা সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
আমরা সূর্যমুখী: ছাত্র-শিক্ষকের যুগল বন্ধনে সংগীতসন্ধ্যা, বিকেল পাঁচটায়, ডেইলি স্টার ভবনে।
দৈনিক নবচেতনা: ‘জাতীয় ঐক্যেই মুক্তি’ শীর্ষক মতবিনিময়, সকাল সাড়ে ১০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের কনফারেন্স লাউঞ্জে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: ১৭তম আন্তর্জাতিক কনফারেন্স-কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ২০১৪, সকাল সাড়ে নয়টায়, সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে।
কমরেড আবদুল হকের মৃত্যুবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি: কমরেড আবদুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন: ১১ দফা দাবিতে মানববন্ধন, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।