ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ: ‘৪৩তম বিজয় দিবস এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব): অষ্টম হজ ও ওমরাহ মেলার উদ্বোধন, সকাল ১০টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
উইমেন্স ফর গুড গভর্নেন্স: জিহাদের করুণ মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
নাগরিক ছাত্র ঐক্য: ‘ধ্বংসের পথে শিক্ষা—শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হও’ শিরোনামে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ: সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প বাতিলের দাবিতে গণস্বাক্ষর অভিযান উদ্বোধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি: সায়েন্স ফিকশন বইমেলার উদ্বোধন, বেলা ১১টায়, গণগ্রন্থাগার প্রাঙ্গণে।
পৌষমেলা উদ্যাপন পরিষদ: পৌষমেলার উদ্বোধন, সকাল সাড়ে সাতটায়, রমনা বটমূলে।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি: ‘২৪ এপ্রিল: হাজার প্রাণের চিৎকার’ নামের বিশেষ প্রকাশনা, সকাল সাড়ে ১০টায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায়।
ব্র্যাক ব্যাংক: ‘মানবতার জন্য ব্র্যাক ব্যাংক দৌড়’, সকাল সাতটায়, হাতিরঝিলে।