ঢাকায় আজ
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ: বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলার উদ্বোধন, সকাল ১০টায়, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে।
সংসদীয় ঢাকা-১৮ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ: বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, এস এম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্স, দক্ষিণখানে।
শুদ্ধ সংগীত প্রসারগোষ্ঠী: শীতকালীন উচ্চাঙ্গসংগীত সম্মেলন, সন্ধ্যা ছয়টায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র কক্ষে।
পাওয়ার, এনার্জি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ডেভেলপমেন্ট সেন্টার: ‘বিদ্যুৎ উন্নয়ন: দেশীয় কয়লাই মূল বিকল্প’ শীর্ষক সেমিনার, বেলা তিনটায়, বিদ্যুৎ ভবনের বিজয় হলে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ: ‘এশিয়া ফার্মা এক্সপো ২০১৫’ উদ্বোধন, সকাল সাড়ে ১০টায়, বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে।
বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস: কনসার্ট ফর ইনক্লুসন, বেলা দুইটায়, ধানমন্ডির রবীন্দ্রসরোবরে।