ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চা: বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বাড়ানোর তৎপরতার প্রতিবাদে গণ-অবস্থান, সকাল ১০টায়, কারওয়ান বাজারের বিইআরসি কার্যালয়ের সামনে।

বাংলাদেশ রুখে দাঁড়াও : নাশকতা ও সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় জাদুঘরের সামনে।

 সম্মিলিত সাংস্কৃতিক জোট: বর্তমান রাজনৈতিক সন্ত্রাস-নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে।

পদাতিক: পোড়ামাটি নাটকের মঞ্চায়ন, সন্ধ্যা সাড়ে ছয়টায়, শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

বেঙ্গল ফাউন্ডেশন: উচ্চাঙ্গসংগীতের আসর ‘মায়ার মাধুরী’, সন্ধ্যা ছয়টায়, কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে।