ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি: ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস ও সমসাময়িক দক্ষিণ এশিয়াবিষয়ক সেমিনার, বিকেল পাঁচটায়, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।
চন্দ্রাবতী একাডেমি: বীরেন সোমের ‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে শিল্পীসমাজ’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব, বিকেল পাঁচটায়, শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: বাসযোগ্য ঢাকার দাবিতে ‘ঢাকা সমাবেশ’, বিকেল চারটায়, প্রেসক্লাবের সামনে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: উনসত্তরের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা সাড়ে তিনটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে।