ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ: কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
জাতীয় সমাজতান্ত্রিক দল: গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: সরদার ফজলুল করিমের স্মরণসভা, বিকেল চারটায়, পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ: কাজী ফারুক স্মরণে সভা, বিকেল চারটায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক: টাঙ্গাইল যৌনপল্লি থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করার প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
প্রতারণার শিকার ইরাকফেরত ১১ কর্মী: ক্ষতিপূরণ না পাওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি, সকাল সাড়ে ১০টায়, ইস্কাটন রোডে প্রবাসীকল্যাণ ভবনের সামনে।