ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল): ‘সাধারণ সম্পদ ও সেবায় নারীর অভিগম্যতা’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে নয়টায়, জাতীয় প্রেসক্লাবে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র: শহীদ তাজুল দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে (২৩/২ তোপখানা রোড)।
বাংলাদেশ পথনাটক পরিষদ: বাংলাদেশ পথনাটক উৎসব ২০১৫, বিকেল পাঁচটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চ: ৬০টি পেশাজীবী সংগঠন নিয়ে ‘মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চ’ গঠন উপলক্ষে সংবাদ সম্মেলন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবে।
গণতান্ত্রিক বাম মোর্চা: বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।