ঢাকায় আজ
ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট: মতপ্রকাশের স্বাধীনতা ও অভিজিৎ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ, বিকেল চারটায় শাহবাগে।
সেক্টর কমান্ডারস ফোরাম: বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রসংলগ্ন ফুটপাতে।
ছায়ানট: ধ্বনিমুদ্রিকা ও গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান, বেলা ১১টায়, রমেশচন্দ্র দত্তস্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট ভবনে।
বাংলাদেশ ছাত্রমৈত্রী: ১৮তম জাতীয় সম্মেলন, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে।
বাংলাদেশ রাইটার্স ক্লাব: গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: সাকসেস ফ্যাশন ও এম জে সোয়েটারের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।