ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডর্ন পাবলিকেশন: আফরোজা বুলবুলের ‘সুন্দর এই পৃথিবী আমার’ গ্রন্থের প্রকাশনা, বিকেল সাড়ে চারটায়, এ এস মাহমুদ সেমিনার হল, ডেইলি স্টার ভবন।
জাপান স্টাডি সেন্টার: সুনামিতে নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা, সন্ধ্যা ছয়টায়, লেক সাইড পার্ক, দূতাবাস রোড, বারিধারা।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি: চিলড্রেনস আর্ট এক্সিবিশন উদ্বোধন, বিকেল তিনটায়, জাতীয় জাদুঘরে।
নাগরিক ঐক্য: মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক সমাবেশ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট: ‘চলমান রাজনৈতিক সংকট উত্তরণ ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।