ঢাকায় আজ
নাগরিক কমিটি: মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে।
গণ-অধিকার সংগ্রাম কমিটি: গুম, হত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে পদযাত্রা, সকাল ১০টায়, জাতীয় জাদুঘরের সামনে।
বয়স্বী কল্যাণ সমিতি: ‘বয়স্কদের স্বাস্থ্য’ গ্রন্থের ওপর আলোচনা সভা, বিকেল চারটায়, বাড়ি-২০, রোড-১৬, ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।
সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউট: দ্বিতীয় সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভাল, বেলা তিনটায়, বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন: নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, বিকেল পাঁচটায়, শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে।
চন্দ্রাবতী একাডেমি: পাঁচটি প্রবন্ধ সংকলনের প্রকাশনা উৎসব, বিকেল চারটায়, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট: ‘লিগ্যাল অ্যান্ড ইস্যুস রিলেটেড টু এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি অব দ্য টেক্সটাইল সেক্টর’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, পিআরআই মিলনায়তনে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল: ইরাক দখলের ১২তম বার্ষিকীতে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ মিছিল, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।