ঢাকায় আজ
মুক্তিযুদ্ধ জাদুঘর: ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত উৎসবের তৃতীয় দিন, বিকেল পাঁচটায়, জাদুঘর প্রাঙ্গণে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: ‘সন্ত্রাস নাশকতা রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক স্বাধীনতা উৎসবের উদ্বোধন, বিকেল সাড়ে চারটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন: ‘স্বাধীন সাংবাদিকতা, বিপন্ন মানবতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
ব্র্যাক: বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি, সকাল সাতটায়, জাতীয় জাদুঘরের সামনে।
স্টার মেলোডিজ: ‘দেশে দেশে স্বাধীনতা ও মুক্তির গান’ শীর্ষক বিশেষ সংগীতানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছয়টায়, ডেইলি স্টার ভবনের দি ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে, ৬৪–৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ।
গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান: ‘কৃষিবান্ধব কৃষি বাজেট’ শীর্ষক গোলটেবিল সভা, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন: ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা বাস্তবায়নে সকল তামাকজাত দ্রব্যে মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দেখতে চাই’ দাবিতে অবস্থান কর্মসূচি, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।