ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘর: সিয়েরা লিয়নের বিশেষ আদালতের আর্কাইভ গঠন নিয়ে ব্রিটেনের জাতীয় আর্কাইভের সাবেক কর্মকর্তা ড. হেলেন ফোর্ডের বক্তৃতা, বিকেল চারটায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
প্রকাশনা অনুষ্ঠান: সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনি দেশে-বিদেশে-এর ইংরেজি অনুবাদের প্রকাশনা, বিকেল পাঁচটায় ইন্ধিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান-১-এ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: বর্ষবরণের দিন যৌন নিপীড়নের বিরুদ্ধে পাল্টা আঘাতের ব্যানারে ছাত্র-গণসমাবেশ, বিকেল চারটায়, টিএসসির সামনে।
বাংলা একাডেমি: সাহিত্যিক-সাংবাদিক প্রয়াত ফয়েজ আহমদ স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব, বিকেল সাড়ে চারটা, আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
এএলআরডি: নারীর ভূমি অধিকার ও বঞ্চনা: প্রেক্ষিত উত্তরাধিকার আইন বিষয়ে সেমিনার, সকাল সাড়ে ১০টায় সিরডাপ মিলনায়তনে।