ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক প্রতিরোধ কমিটি: বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের ওপর হামলাকারী ও লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রছাত্রীদের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস: ‘আসন্ন জাতীয় বাজেট (২০১৫-১৬) ও আদিবাসী’বিষয়ক আলোচনা সভা, বেলা তিনটায়, ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান সম্মেলনকক্ষে।
বাংলাদেশ নারী মুক্তি সংসদ: ‘নারীর প্রতি সহিংসতা রুখো, নারী অধিকার সুরক্ষায় আইনের কঠোর বাস্তবায়ন চাই’ শীর্ষক মতবিনিময় সভা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি: মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড ২০১৫ প্রদান অনুষ্ঠান, বেলা ১১টায়, শাহবাগের বারডেম মিলনায়তনে।