ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেক্টরস কমান্ডারস ফোরাম: পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী কূটনীতিক কে এম শেহাবউদ্দিন স্মরণে সভা, বিকেল সাড়ে চারটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে।
বিশ্বসাহিত্য কেন্দ্র: বইপড়া কর্মসূচির উদ্বোধন, বেলা ১১টায়, মতিঝিলে আইডিয়াল স্কুলে।
বেঙ্গল শিল্পালয়: চিত্রশিল্পী ভিনীতা করীমের ‘রিভার স্টোরিজ’ প্রদর্শনীর উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ছয়টায়, বেঙ্গল আর্ট লাউঞ্জে।
ফরাসি দূতাবাস: ‘জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের সেতুবন্ধন’ শীর্ষক অনুষ্ঠান, বেলা একটায়, আলিয়ঁস ফ্রঁসেজে।
সিপিবি: ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।