ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ: বিদেশি কোম্পানির জন্য স্থলভাগের গ্যাস উন্মুক্ত অনুসন্ধান না করার দাবিতে প্রতিবাদ সভা, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের বিপরীতে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম: ২০১৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীর সংবর্ধনা, বিকেল চারটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।
সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন: পুষ্টিবিষয়ক গোলটেবিল আলোচনা, বেলা দেড়টায়, সিরডাপ মিলনায়তনে।
দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ হকার্স ইউনিয়ন: হকারদের ১০ দফা দাবিতে মিছিল ও সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
প্রত্যাশা: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন, দুপুর ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।