ঢাকায় আজ
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি: মৌলিক অধিকার ও বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা সভা, সন্ধ্যা ছয়টায়, শিল্পকলা একাডেমীতে।
হাতেখড়ি প্রকাশনা: এ কে এম মাঈদুল ইসলামের লেখা ‘আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব, সকাল ১০টায়, সোনারগাঁও হোটেলে।
তরুপল্লব: প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার জন্ম-উৎসব ও প্রকৃতি মেলা, বিকেল পাঁচটায়, কেন্দ্রীয় গণগ্রন্থাগারে।
অনুসন্ধিৎসু চক্র: জ্যোতির্বিদ এ আর খান স্মরণসভা ও আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প, বিকেল সাড়ে চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন ভবন মিলনায়তনে।
ঐক্য ন্যাপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ভেজাল ও বিষমুক্ত খাদ্য চাই দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের সামনে।
গারো ছাত্র সংগঠন: গারো নারী ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংহতি সমাবেশ, বিকেল পাঁচটায়, জাতীয় জাদুঘরের সামনে।
হার্বোসেভ বাংলাদেশ: উন্মুক্ত প্রাঙ্গণে চিকিৎসক-রোগী সরাসরি মতবিনিময় সভা, সকাল ছয়টায়, রমনা বটমূলে।