ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি: ‘ধর্মনিরপেক্ষতা ও সামূহিক সমাজবিকাশ’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।

মুক্তিযুদ্ধ জাদুঘর: সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল এম এ মঞ্জুরের স্মারকসমূহের প্রদর্শনী, বিকেল পাঁচটায়, জাদুঘরে।

সেক্টর কমান্ডারস ফোরাম: ‘জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান, গৌরবদীপ্ত মুক্তিযুদ্ধ ’৭১ এবং বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।

আপ ফর স্কুল কোয়ালিশন: ‘বাল্যবিবাহ বন্ধে শিক্ষায় বিনিয়োগ’ বিষয়ক আলোচনা, সকাল ১০টায়, ব্র্যাক সেন্টার ইনে।

সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় ঐক্য: ‘সড়ক দুর্ঘটনায় প্রাণহানি: আর্থসামাজিক সংকট’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, গণগ্রন্থাগারের সেমিনার হলে।

পরিবেশ বাঁচাও আন্দোলন: ‘ইফতারসহ সব খাদ্য বিষ ও ভেজালমুক্ত চাই’ দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে।