ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশন: গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে শান্তি শোভাযাত্রা, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: হিরোশিমা দিবস উপলক্ষে ‘শান্তির সপক্ষে নতুন প্রজন্ম’ শীর্ষক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, জাদুঘর প্রাঙ্গণে।
প্রতীক অনশন: বকেয়া সব পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনরত তোবা পোশাক কারখানার শ্রমিকদের সমর্থনে বিশিষ্টজনদের প্রতীক অনশন, সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।
আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদ: আদিবাসীদের সাংস্কৃতিক সম্প্রীতি সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সুপারিশ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় জাদুঘরের সামনে।
গণতান্ত্রিক বাম মোর্চা: তোবা পোশাক কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবির সঙ্গে সংহতি প্রকাশ ও প্রতীক অনশন, সকাল ১০টায়, উত্তর
বাড্ডার হোসেন মার্কেটে তোবার কারখানার সামনে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন: ‘অবিলম্বে সকল মানবতাবিরোধী যুদ্ধ বন্ধ করো, সকল মারণাস্ত্র নির্মূল করো’ দাবিতে শান্তি সমাবেশ, বেলা তিনটায়, শহীদ মিনার প্রাঙ্গণে।
বাংলাদেশ শান্তি পরিষদ: হিরোশিমা দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবে।
গ্রিন বেল্ট ট্রাস্ট: হিরোশিমা দিবসে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ, মিছিল ও মূকাভিনয়, বেলা সাড়ে ১১টায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।