ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ: ‘একবিংশ শতাব্দীর পেশাজীবী নারীর চ্যালেঞ্জ: রাষ্ট্র ও সমাজের করণীয়’ শীর্ষক পেশাজীবী নারীদের সমাবেশ, বিকেল চারটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
দেং শিয়াও পিং অধ্যয়ন কেন্দ্র: আধুনিক চীনের কারিগর দেং শিয়াও পিংয়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, বেলা সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ: সংগঠনের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। সাম্পান: ‘নারীকুল নির্যাতিত: ক্ষমতায়ন অনেক দূর’ শীর্ষক আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে।
পরিবেশ বাঁচাও আন্দোলন: ‘কোরবানির গরু মোটাতাজাকরণ এবং জনস্বাস্থ্যের প্রভাব’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল ১০টায়, ৫৮/১, ১০ লেন, কলাবাগানের পবা কার্যালয়ে।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী: শোক দিবস উপলক্ষে একক বক্তৃতা, বিকেল চারটায়, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।