ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন: উজানে মাথাভাঙ্গা-পদ্মার সঙ্গে সংযোগ দিয়ে কপোতাক্ষ খননের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদ: প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল সাড়ে পাঁচটায়, শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য (১৯৪৭-১৯৬৯): পার্লামেন্টের ভাষ্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান, বিকেল চারটায়, এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক): মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাজীবীদের সঙ্গে ‘ওপেনিং দ্য হার্ট’ শীর্ষক মতবিনিময় সভা, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।