ঢাকায় আজ
বাংলাদেশ জাতীয় জাদুঘর: ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘ঢাকা জাদুঘর ও অধ্যাপক ড. আহমদ হাসান দানী’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ: ‘ইসরায়েলি নৃশংস আক্রমণে গাজায় নারী, শিশু হত্যার’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, বেলা সাড়ে তিনটায়, জাতীয় জাদুঘরের সামনে।
নাগরিক ঐক্য: ‘নিয়ন্ত্রণমূলক সম্প্রচার নীতিমালা জনগণ মানবে না’ শীর্ষক গোলটেবিল আলোচনা, ১১টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
উন্নয়ন ধারা ট্রাস্ট: প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে মানবাধিকার কমিশনের কর্মকাণ্ড ও সেবার তথ্য তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, জাতীয় জাদুঘরের সামনে।
জয়যাত্রা: ‘শেকড়ের সন্ধানে জয়যাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা, বিকেল সাড়ে পাঁচটায়, শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার হলে।