ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা, সকাল ১০টায়, ইনস্টিটিউট প্রাঙ্গণে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার, বেলা ১১টায়, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের মিলন হলে।
সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র: আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতা, বিকেল চারটায়, বাংলা একাডেমিতে।