ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘর: ‘বঙ্গবন্ধু: তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, নিজস্ব মিলনায়তনে।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন: ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ ও আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ: গাজায় ও ইরাকে হামলার প্রতিবাদে মানববন্ধন, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি: তোবা গ্রুপের কারখানা খুলে দেওয়া, শ্রমিককে কাজে বহাল ও দেলোয়ারের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন, বেলা সাড়ে তিনটায়, প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙার প্রতিবাদে সংহতি সমাবেশ, বিকেল চারটায়, বেইলি রোডে বিদ্যালয়ের মূল ফটকে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: রানা প্লাজা ও তাজরীনের শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সমাবেশ ও মিছিল। বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন: পান্থকুঞ্জ পার্কের ভেতরে ডাস্টবিন স্থাপন-প্রক্রিয়া বন্ধ এবং আশপাশের ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, সকাল ১০টায়, পান্থকুঞ্জ পার্কে।