ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি তিতুমীর কলেজ: ‘অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, সকাল ১০টায়, সরকারি তিতুমীর কলেজে৷
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, কচি-কাঁচা মিলনায়তন, সেগুনবাগিচায়৷
সম্মিলিত সাংস্কৃতিক জোট: অমর একুশের অনুষ্ঠানমালার ১৪তম দিনের সমাপনী অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে৷
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ: ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে৷