ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বদেশ চিন্তা সংঘ: অধ্যাপক আহমদ শরীফের সপ্তদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও ড. আহমদ শরীফ স্মারক পুরস্কার’ প্রদান, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ভবনের কনফারেন্স হলে৷
নাগরিক ছাত্র ঐক্য: ‘বিনা বিচারে কারাগারে আটক রাখার এক বছর, জননেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তি চাই’ শীর্ষক মানববন্ধন, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
মুক্তিযুদ্ধ জাদুঘর: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কবিকণ্ঠে কবিতা’ শীর্ষক কবিতা পাঠের আসর, বিকেল পাঁচটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে৷
অভিভাবক পরিষদ: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান, চক্ষু ও দন্ত চিকিৎসা দেওয়া হবে, সকাল নয়টায়, উত্তরা মডেল টাউনের ৭ নম্বর সেক্টর পার্কে৷
ঢাকা জেলা অটোরিকশা সিএনজি মালিক সমিতি: সিএনজিচালিত অটোরিকশা চালক ও মালিকদের কথায় কথায় জেল-জরিমানা, গাড়ি রেকারিং ও ডাম্পিং করার প্রতিবাদে এবং চালকদের নামে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা দেওয়ার দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷