ঢাকায় আজ
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন, সকাল সাড়ে নয়টায়, ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে৷
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে৷
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: শহীদ তাজুল দিবস উপলক্ষে তাজুলের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে৷
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে): সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ডিইউজের বিক্ষোভ সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: আশুলিয়ায় ডুকাটি অ্যাপারেলস লিমিটেডের নিটিং শাখার ১৯২ জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল, দুপুর ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷