ঢাকায় আজ
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি: ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা, বিকেল সাড়ে চারটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে।
ঢাকা মহানগর পুলিশ: ‘অপরাধ ও অসুস্থতা-স্বচিকিৎসায় প্রতিকার ও সম্ভাবনা’ বিষয়ে মুক্ত আলোচনা, সকাল ১০টায়, রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে।
সেলিম আল দীন ফাউন্ডেশন: সেলিম আল দীনের জন্মস্মরণ অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষে সেমিনার, বেলা সাড়ে তিনটায়, জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে।
সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ: সাংবাদিক আবদুস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: খন্দকার আলী আব্বাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বিকেল চারটায়, ঢাকার নবাবগঞ্জে লালবারান্দা চত্বরে।
জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলন: অবিলম্বে কনভেনশনে অনুসমর্থন করার দাবিতে নাগরিক সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে।