ঢাকায় আজ
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা, বেলা সাড়ে ১১টায়, গুলশান ক্লাবে৷
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ): বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে আলোচনা সভা, বিএসএমএমইউর শহীদ ডা. মিলন মিলনায়তনে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন: ‘টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে দ্বিস্তরবিশিষ্ট কৃষক সমবায় সমিতিসমূহের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও তৃণমূল সমবায় সমিতি প্রতিনিধিদের সমাবেশ, সকাল ১০টায়, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে৷
ঐতিহাসিক ৩রা মার্চ, ৭১ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উদ্যাপন কমিটি: ঐতিহাসিক ৩রা মার্চ, ৭১ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
আমরা মেঘনাবাসী ফেসবুক গ্রুপ: আন্তর্জাতিক বই দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানিকনগর, বিশ্বরোডে৷