ঢাকায় আজ
বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমি: বাংলাদেশ-চীনের বসন্ত উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে৷
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী গণসমাবেশ, বেলা তিনটায়, শাহবাগের প্রজন্ম চত্বরে৷
আরবান স্টাডি গ্রুপ: ছোট কাটরার সামনে অবৈধ নির্মাণ ও মিটফোর্ড সড়কে ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা, বিকেল চারটায়, মিটফোর্ড হাসপাতাল গেটে৷
নারী সংহতি: আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা, পথনাটক, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে৷
লিপিকা আর্ট একাডেমি: আসমা আফরোজার তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী ‘নিসর্গে অর্পণ’, বিকেল সাড়ে চারটায়, ধানমন্ডির দৃক গ্যালারিতে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল: ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবে৷