ঢাকায় আজ
সম্মিলিত সামাজিক আন্দোলন: মাদ্রাসা শিক্ষাসহ সবক্ষেত্রে বিজ্ঞানমনস্ক একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলনের দাবিতে দেশব্যাপী সংগৃহীত গণস্বাক্ষর প্রধানমন্ত্রী বরাবর জমাদান উপলক্ষে সমাবেশ ও গণসংগীত, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে৷
পেশাজীবী নারী সমাজ: বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি, বিকেল চারটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে৷
প্রথম আলো বন্ধুসভা: ঢাকা বন্ধুমেলা, বেলা বিকেল সাড়ে তিনটায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে।
তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: সুন্দরবন অভিমুখে জনযাত্রাপূর্ব সমাবেশ, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাইকেল লেন বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর, মানববন্ধন ও সাইকেল শোভাযাত্রা, সকাল সাড়ে ১০টায়, চারুকলা প্রাঙ্গণে।