ঢাকায় আজ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস): কনটেমপোরারি থটস অন বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশনস—চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, বিস মিলনায়তনে।
বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজি: বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শীর্ষক সেমিনার, দুপুর ১২টায়, ঢাকা ক্লাবে।
বাংলাদেশ মহিলা পরিষদ: সাংবাদিক বেবী মওদুদ স্মরণসভা, বিকেল চারটায়, বাংলা একাডেমিতে।
গণতান্ত্রিক বাম মোর্চা: নিবর্তনমূলক সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, বিকেল সাড়ে চারটায়, প্রেসক্লাবে।
দক্ষিণ কোরিয়াগামী সিবিটি উত্তীর্ণ ও রোস্টারভুক্ত সব প্রার্থী: দুই বছর ধরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উদাসীনতায় দক্ষিণ কোরিয়া যেতে না পারা ১৬৬১ জনের মানববন্ধন, দুপুর ১২টায়, প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল পাঁচটায়, বুয়েট মিলনায়তনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি: তৃতীয় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসবের উদ্বোধন, দুপুর ১২টায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায়।