ঢাকায় আজ
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও ২৩তম জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় শিশু দিবসের উদ্বোধন, সকাল নয়টায়, মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চবিদ্যালয়ে৷
অফিসার্স ক্লাব ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও আবৃত্তি, বেলা সাড়ে ১১টায়, অফিসার্স ক্লাবে৷
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০টায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে৷
সমাজসেবা অধিদপ্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১১টায়, আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে৷
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ‘শ্রেষ্ঠতম বাঙালি ও শুদ্ধতম জাতীয়তাবাদী’ শীর্ষক আয়োজন, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে৷
ইডেন মহিলা কলেজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায়, কলেজের মিলনায়তনে৷