ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার হলে।
বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক: তৃতীয় জাতীয় আদিবাসী নারী সম্মেলন, সকাল ১০টায়, সিবিসিবি সেন্টার, আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুরে।
বাংলাদেশ লেখিকা সংঘ: ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্য পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘর মিলনায়তনে।
যুক্ত: করুণাময় গোস্বামী রচিত ‘ভারতভাগের অশ্রুকণা’ বিষয়ে আলোচনা সভা, বিকেল পাঁচটায়, বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে।
বিশ্বসাহিত্য ভবন: অধ্যাপক মমতাজউদদীন আহমেদের পাঁচটি বইয়ের প্রকাশনা ও আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে।
নাটাব: যক্ষ্মা বিষয়ে জাতীয় সম্মেলন, সকাল ১০টায়, আগারগাঁওয়ের এলজিইডি ভবন মিলনায়তনে।
পেন বাংলাদেশ: স্বাধীনতা দিবস ও বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আলোচনা ও কবিতাপাঠের আয়োজন, বেলা সাড়ে তিনটায়, বাংলো নম্বর ৩, মিন্টো রোডে।