ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: যৌন নিপীড়কদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জমা দেওয়া ১০ লাখ গণস্বাক্ষরের জবাব গ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা, দুপুর ১২টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু৷

গণতন্ত্রী পার্টি: ‘লাখো শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা সভা, বেলা তিনটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে৷

বঙ্গবন্ধু পরিষদ, বারডেম: স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা সোয়া একটায়, বারডেম মিলনায়তনে৷

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি): মহান স্বাধীনতা দিবস ও গণ-অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে৷