ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সাংস্কৃতিক জোট: সোহাগী জাহান তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)৷
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শতবর্ষী গাছ নিধন করে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টায়, বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে৷
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা, মোট মজুরি ১৬ হাজার ও সোয়েটারসহ সব অপারেটরের একই হারে মজুরি বাড়ানোর দাবিতে সমাবেশ, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷